বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

ঢাকায় অপহরণের শিকার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ হবিগঞ্জে উদ্ধার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ১১:৩৭ এএম

শেয়ার করুন:

ঢাকায় অপহরণের শিকার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ হবিগঞ্জে উদ্ধার

ঢাকা থেকে অপহরণের শিকার এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে অর্ধগলিত মরদেহটি ঢাকা-সিলেট মহাসড়কে আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে উদ্ধার করে পুলিশ।


বিজ্ঞাপন


নিহত মো. ফরহাদ হোসেন মাহির (২৩) ঢাকার উত্তরখান থানার চাঁনপাড়া এলাকার আব্দুল আউয়ালের ছেলে। তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উত্তরা শাখার শিক্ষার্থী ছিলেন।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা ফরহাদকে অপহরণ করে। পরে তাকে শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে বাড্ডা থানায় মামলা করেন।

এ ঘটনায় বাড্ডা থানা পুলিশ মৃদুল সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে ফরহাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর