বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

‘হাত দিলেই ব্লাস্ট, ভালো থাকিস বাই বাই’

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ১০:২৮ এএম

শেয়ার করুন:

‘হাত দিলেই ব্লাস্ট, ভালো থাকিস বাই বাই’
বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার

মাত্র দুই দিনের ব্যবধানে মেহেরপুরের গাংনী উপজেলায় আবারও বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার হয়েছে। ‘হাত দিলেই ব্লাস্ট, ভালো থাকিস বাই বাই’—এমন হুমকিসূচক চিরকুট পাওয়ায় এলাকাজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

70a459ca-c8f7-4245-ae3a-32f533912c3b


বিজ্ঞাপন


বুধবার (৬ মে) ভোরে উপজেলার সীমান্তবর্তী তেঁতুলবাড়িয়া গ্রামের হাজীপাড়ায় ছানোয়ার হোসেন পলাশের বাড়ির গেটের সামনে এই সন্দেহজনক বস্তুটি দেখতে পান স্থানীয়রা।

67444b00-9cd6-48e6-9da9-980196edb758

স্থানীয় সূত্র জানায়, ভোরে হাঁটতে বের হয়ে ছানোয়ার হোসেনের চাচাতো ভাই শামীম প্রথম বস্তুটি দেখতে পান। কালো টেপ দিয়ে মোড়ানো বস্তুটির ওপরে সাদা কাগজে আঠা দিয়ে লাগানো ছিল একটি হুমকিসূচক বার্তা ‘হাত দিলেই ব্লাস্ট, ভালো থাকিস, বাই বাই’। এমন বার্তা দেখে আতঙ্কিত হয়ে বিষয়টি বাড়ির লোকজনকে জানানো হয় এবং পরে গাংনী থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশেষ সতর্কতার সঙ্গে বস্তুটি উদ্ধার করে পানিভর্তি বালতিতে করে থানায় নিয়ে যায়।

 

গাংনী থানার ইন্সপেক্টর (তদন্ত) আল মামুন বলেন, উদ্ধার করা বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এটি আসলেই বিস্ফোরক কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাছাড়া কে বা কারা কি উদ্দেশ্যে এটি রেখে গেছে তার প্রকৃত কারণ যারা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

6ede57ef-01a3-418c-98f1-a1c3f293d4c9

উল্লেখ্য, গত রোববার (৩ মে) একই উপজেলার চরগোয়ালগ্রাম সংলগ্ন মাথাভাঙ্গা নদীর পাড় থেকেও অনুরূপ একটি বোমা সদৃশ বস্তু ও রহস্যজনক চিরকুট উদ্ধার করেছিল পুলিশ।

ঘনঘন এমন ঘটনার পুরাবৃত্তিতে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহলের মতে, এ ধরনের ঘটনা শুধু জনমনে ভীতি ছড়াচ্ছে না, বরং জেলার সার্বিক ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর