বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

নেত্রকোণায় শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

জেলা প্রতিনিধি, নেত্রকোণা
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৯:৫৩ এএম

শেয়ার করুন:

নেত্রকোণায় শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার
অভিযুক্ত মাদরাসা শিক্ষক আমানউল্লাহ সাগর। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদনে শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় করা মামলায় পলাতক মাদরাসাশিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৬ মে) ভোর ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে গ্রেফতার করেছে- ১৪ এর একটি দল।


বিজ্ঞাপন


মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘ভোর সোয়া ৪টার দিকে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা থেকে র‌্যাব-১৪ (ময়মনসিংহ) এর একটি দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। বেলা ১২টায় ময়মনসিংহ র‍্যাব-১৪ এর কার্যালয়ে র‍্যাবের পক্ষ থেকে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে। পরে আসামিকে আমাদের হাতে হস্তান্তরের কথা রয়েছে। আসামিকে আমাদের হাতে হস্তান্তরের পর যত দ্রুত সম্ভব আমরা তাকে আদালতে পাঠাবো।’

তিনি আরও বলেন, ‘আসামিকে হাতে পাওয়ার পর যদি সময় থাকে, আমরা আজকেই তাকে আদালতে পাঠাবো করব। অন্যথায় আগামীকালকে তাকে আদালতে প্রেরণ করতে হবে।’


বিজ্ঞাপন


এদিকে ময়মনসিংহ র‍্যাব-১৪ এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসামি আমান উল্লাহ সাগর তাদের হাতে গ্রেফতার রয়েছে। আজ দুপুর ১২টায় চাঞ্চল্যকর এই মামলার মূল আসামি গ্রেফতার বিষয়ে একটি প্রেস ব্রিফিং করবেন র‌্যাব-১৪ এর অধিনায়ক।

প্রতিনিধি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর