বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

পাম্পের তেল দোকানে বেশি দামে বিক্রি, ব্যবসায়ীর জরিমানা

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৯:১২ এএম

শেয়ার করুন:

পাম্পের তেল দোকানে বেশি দামে বিক্রি, ব্যবসায়ীর জরিমানা

টাঙ্গাইলের সখীপুরে ফিলিং স্টেশনের পেট্রোল ও নিম্নমানের বোতলজাত মবিল দোকানে এনে বেশি দামে বাজারজাত করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (৫ মে) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় অধিদফতরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের পরিচালক।


বিজ্ঞাপন


অভিযানে বড়চওনা বাজারের মেসার্স আল-আমিন পার্টস কর্নারে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আল-আমিন অবৈধভাবে পেট্রোল বিক্রির বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, বিভিন্ন ফিলিং স্টেশন থেকে পেট্রোল সংগ্রহ করে দোকানে এনে প্রতি লিটার ২০০ টাকা দরে বিক্রি করতেন, যাতে জরুরি প্রয়োজনে আসা ক্রেতারা সুবিধা পান। অভিযানের সময় দোকান থেকে ছয়টি কোম্পানির নিম্নমানের বোতলজাত মবিল জব্দ করা হয়। এসব পণ্যের কোনো বৈধ অনুমোদন, উৎপাদন তথ্য বা মেয়াদ উল্লেখ না থাকায় সেগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ধরনের মবিল যানবাহনের ইঞ্জিনের জন্য মারাত্মক ক্ষতিকর। পরে জব্দ করা পেট্রোল ন্যায্যমূল্যে স্থানীয়দের মধ্যে বিক্রি করা হয়। একই সঙ্গে অবৈধভাবে পেট্রোল ও নিম্নমানের মবিল বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিনে বাজারের ‘স্বপ্ন ফার্মেসি’ নামে একটি পশু চিকিৎসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে অনিয়মের অভিযোগে দুটি ওষুধ জব্দ করা হলেও প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করায় মালিক ও পশু চিকিৎসক আব্দুল হালিমকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।


বিজ্ঞাপন


 ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে এবং প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর টাঙ্গাইল কার্যালয়ের কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় জেলার বিভিন্ন উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর