বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

নড়াইলের নতুন পুলিশ সুপার মল্লিক আহসান উদ্দিন সামী

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৮:৫৩ এএম

শেয়ার করুন:

নড়াইলের নতুন পুলিশ সুপার মল্লিক আহসান উদ্দিন সামী
মল্লিক আহসান উদ্দিন সামী, ছবি সংগৃহীত

নড়াইল জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মল্লিক আহসান উদ্দিন সামী। এর আগে তিনি ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন।

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞাপন


রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব তৌসিফ আহমেদ সাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, নড়াইলের বর্তমান পুলিশ সুপার আল মামুন শিকদারকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। একই সঙ্গে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, নড়াইলের বর্তমান পুলিশ সুপার আল মামুন শিকদার গত বছরের (২৬ নভেম্বর) বুধবার নড়াইলের পুলিশ সুপার হিসেবে নিয়োগ পান। পরে একই বছরের ২৯ নভেম্বর তারিখে নড়াইল জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর