বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে হামলা: ৩ সদস্যকে কুপিয়ে জখম, আটক ১০

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৭:৩৮ এএম

শেয়ার করুন:

নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে হামলা: ৩ সদস্যকে কুপিয়ে জখম, আটক ১০

নারায়ণগঞ্জে র‍্যাব-১১ ব্যাটেলিয়ানের অভিযানে মাদক কারবারিরা হামলা চালিয়েছে। এসময় র‌্যাবের তিন সদস্যকে কুপিয়ে জখম করে হামলাকারীরা। ঘটনার পর বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের ধরতে সাঁড়াশি অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (৫ মে) রাতে ফতুল্লার একটি বাড়িতে মাদকের আস্তানায় এই অভিযান চালান র‍্যাব ও পুলিশের সদস্যরা। এতে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ ১০ লক্ষাধিক টাকা জব্দ করা হয় আর আটক করা হয় ১০ জনকে।


বিজ্ঞাপন


র‍্যাব জানায়, দুপুরে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় র‍্যাব-১১ ব্যাটেলিয়ানের অভিযানে মাদক কারবারিদের হামলা ও কুপিয়ে র‍্যাবের তিন সদস্যকে জখম করা হয়। এ ঘটনার পর থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় থানা পুলিশের সহয়তায় রাত ৯টায় ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকায় একটি ছয় তলা ও একটি দুই তলা বাড়িতে অভিযান চালায় র‍্যাব ও পুলিশ। এ সময় দুই বাড়িতে তল্লাশি করে প্রায় ৫ মণ গাঁজা, ১০ থেকে ১২ হাজার পিস ইয়াবা, টাকা গোনার মেশিন, ড্রোন, রামদা, চাপাতি, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার পাইপসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করে। এর সঙ্গে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়।

পরে জব্দ করা মাদক, অস্ত্র ও টাকাসহ আটকদের ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মাদক নির্মূলে অভিযান চলমান রয়েছে বলেও জানায় র‍্যাব।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর