মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

রংপুর অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৯:০৫ পিএম

শেয়ার করুন:

রংপুর অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

রংপুরে অনলাইন প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম জব্দ করা হয়।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন- নুরুজ্জামান (২১) ও খায়রুল ইসলাম (৪২)। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনলাইনে চাকরি ও ভিসা দেওয়ার নামে প্রতারণা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, রংপুর জেলার গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম সোমবার (৪ মে) গভীর রাতে নীলফামারীর কিশোরগঞ্জ থানার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল এলাকায় অভিযান চালিয়ে এই দুইজনকে আটক করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন, ৮টি সিম কার্ড, একটি ল্যাপটপ, বিকাশ লেনদেনের খাতা, ভুয়া পাসপোর্টের কপি, অস্ট্রেলিয়ান ভুয়া ওয়ার্ক পারমিট ও ভিসা এবং ভুয়া বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্তি বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।

অভিযুক্তরা দীর্ঘদিন ধরে অনলাইনে চাকরি ও বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করত। পাশাপাশি ই-ট্রানজেকশনের মাধ্যমে অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। 

রংপুর পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে আরও প্রায় ২০ জন সহযোগীর নাম পাওয়া গেছে। তাদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় রংপুরের তারাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে। 


বিজ্ঞাপন


পুলিশ সুপার আরো জানান, অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর