সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত পিরোজপুরের সাইফুল

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৮:৫২ পিএম

শেয়ার করুন:

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত পিরোজপুরের সাইফুল

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ছাত্রদল নেতা সাইফুল ইসলাম অভি।   

গত শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সই করা আলাদা বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়।  


বিজ্ঞাপন


সাইফুল ইসলাম অভি ফ্যাসিবাদ আন্দোলনের সম্মুখ সারির নেতৃত্ব দিয়ে তিনি বেশ আলোচনায় ছিলেন।  বিভিন্ন আন্দোলন সংগ্রামে অপরিসীম নেতৃত্ব দিয়ে হাই কমান্ডের আস্থা অর্জন করেন। বিশেষ করে ২০২৪ সালের জুলাই আন্দোলনে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে ছাত্র ও সাধারণ মানুষেকে সাথে নিয়ে আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। 

তার সুদৃঢ় সাফল্যে তার নিজ এলাকায় সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে তার এই নেতৃত্ব দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এমনটাই প্রত্যাশা করেছেন পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সর্বস্তরের জনগণ। 

উল্লেখ্য, দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজসহ জেলা ও মহানগরে একযোগে ২৯টি কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এসব কমিটির মধ্যে কয়েকটি নতুন এবং বাকিগুলো পূর্ণাঙ্গ, আংশিক পূর্ণাঙ্গ ও বর্ধিত করা হয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর