জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের অর্থে পরিচালিত উন্নয়ন কাজে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। অনিয়ম বা নিম্নমানের কাজ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে জেলা পরিষদের বাস্তবায়নাধীন নজরুল ডাক বাংলো ও নজরুল মঞ্চ সংস্কার কাজসহ কয়েকটি চলমান প্রকল্প সরেজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
প্রিন্স বলেন, জেলা পরিষদকে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রাণ কেন্দ্রে পরিণত করতে হবে। সেই লক্ষ্যে জবাব দিহিতা নিশ্চিত ও জনগণকে সম্পৃক্ত করে জেলা পরিষদকে আরও গণমুখী কল্যাণে নিবেদিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে এবং কাজের গুণগত মান টেকসই হতে হবে। তিনি সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ কামরুল হুদা, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভুঁইয়া , জেলা ও উপজেলা পরিষদের কর্মকর্তা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
প্রতিনিধি/ এজে




