মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

চাঁদপুরে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার, লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৭:৪৩ পিএম

শেয়ার করুন:

চাঁদপুরে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার, লাখ টাকা জরিমানা

চাঁদপুরের মতলব উত্তরে অবৈধভাবে ডিজেল ও প্লাস্টিক দানা মজুদের অভিযোগে অভিযান চালিয়ে ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা এবং ৫ লাখ টাকার পণ্য জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাত ১২টা ৫ মিনিট থেকে রাত ২টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মতলব উত্তর উপজেলার কালিপুর বাজার সংলগ্ন লোকমান ঢালির বসতবাড়িতে এ অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন


বিকেলে মতলব উত্তর থানা থেকে এসব তথ্য জানানো হয়।

এনএসআই-এর একটি ৫ সদস্যের টিম, মতলব উত্তর থানা পুলিশ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় যৌথভাবে অভিযানে অংশগ্রহণ করে।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযানকালে অবৈধভাবে মজুদ রাখা ৯ হাজার লিটার ডিজেল ও ৯০০ কেজি প্লাস্টিক দানা শনাক্ত করা হয়। এ অপরাধে লোকমান ঢালীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।


বিজ্ঞাপন


এছাড়া, প্রায় ৫ লাখ টাকার সমপরিমাণ ৩ হাজার ৪০০ লিটার ডিজেল ও ৯০০ কেজি প্লাস্টিক দানা জব্দ করে স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য আলো বেগমের জিম্মায় রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে পণ্য মজুদ করে, যা সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে। তবে এ অভিযানের ফলে স্থানীয় বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অভিযুক্তকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর