মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার বিশেষ অভিযানে এক মাদক কারবারিসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) ভোরে জোরারগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার করেরহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দক্ষিণ-পশ্চিম জোয়ার এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে মো. আশাদুল প্রকাশ এরশাদ (৫৫)। এসময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এছাড়া পৃথক অভিযান চালিয়ে জোরারগঞ্জ থানার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও তিন আসামিকে গ্রেফতার করা হয়।
তারা হলেন, যৌতুক নিরোধ আইনের মামলায় আসামি মো. আবুল কালাম, প্রতারণা ও আত্মসাতের অভিযোগের মামলায় মো. আবু তাহের এবং শ্লীলতাহানি ও হুমকির অভিযোগে মো. জাহিদুল ইসলাম।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, জোরারগঞ্জ থানাধীন বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার আসামিসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




