মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৩ র‍্যাব সদস্য

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৫:১৬ পিএম

শেয়ার করুন:

নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৩ র‍্যাব সদস্য

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় অভিযান পরিচালনা করতে গিয়ে হামলার শিকার হয়েছে র‍্যাব-১১'র সদস্যরা। এ ঘটনায় র‍্যাবের তিনজন সদস্য গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে বারোটার দিকে ১৪ নং ওয়ার্ডের মাসদাইর বোয়ালিয়া খালস্থ বাধন কমিউনিটি সেন্টারের গলিতে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহত র‍্যাব সদস্যরা হলেন কনস্টেবল ইব্রাহিম, মাহী (ভিক্টোরিয়া) ও লেন্সনায়েক নাজিবুর (সিএমএইচ)।

র‍্যাব-১১'র একটি সূত্র জানায়, বেলা সাড়ে ১২টার দিকে র‍্যাব-১১ এর একাধিক সদস্য ইমন হত্যা মামলার এক আসামি কে গ্রেফতার করতে সেখানে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এতে করে তিনজন সদস্য আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, র‍্যাব-১১ এর গোয়েন্দা শাখার পাঁচ থেকে ছয়জন সদস্য বোয়ালিয়া খাল এলাকায় অভিযান পরিচালনা করতে যান। এসময় স্থানীয় সন্ত্রাসীরা র‍্যাব সদস্যদের ধারালো অস্ত্রসহ ধাওয়া করে।

এসময় র‍্যাব-১১ এর তিন সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। পরে আহতদের উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় (সিএমএইচ) পাঠানো হয়।


বিজ্ঞাপন


র‍্যাব-১১ এর সিও সাজ্জাদ হোসেন জানান, আমরা ঘটনাস্থলে কাজ করছি। অভিযান চলমান আছে। শিগ্‌গিরই এ বিষয়ে ব্রিফিং করা হবে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর