মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

পটুয়াখালীতে ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও কালনাগিনী সাপ উদ্ধার

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০২:১৩ পিএম

শেয়ার করুন:

পটুয়াখালীতে ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও কালনাগিনী সাপ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের একটি দাঁড়াশ ও দেড় ফুট দৈর্ঘ্যের একটি কাল নাগিনী সাপ উদ্ধার করেছে অ্যানিমল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।

মঙ্গলবার (৫ মে) সকালে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের কৃষক নীলকান্তের বাড়ি থেকে জালে পেঁচানো অবস্থায় দাঁড়াশ এবং পশ্চিম সেনাতলা গ্রামের মাসুদ মোল্লার বাসা থেকে কালনাগিনী সাপটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


e110cce2-d838-44c8-abd0-223aeb3cd843

পরে বেলা এগারোটার দিকে সাপ দুটি চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে আসা হয়। এসময় সাপ দুটিকে দেখতে ভিড় জমায় স্থানীয়রা। কালচে বাদামি বর্ণের দাঁড়াশ সাপটি সম্পূর্ণ নির্বিষ ও সবুজ এবং হলুদের মাঝে লাল-কালো ডোরাকাটা বর্ণের কালনাগিনী সাপটি মৃদু বিষধর।

fa4fb18a-fc94-43f4-8c2a-9f62a435baa0

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান বলেন, হটলাইনে ফোন পাওয়ার পরে সাপ দুটি উদ্ধার করা হয়েছে। আঘাতপ্রাপ্ত হওয়ায় সাপ দুটিকে চিকিৎসা প্রদান করা হয়েছে। পুরোপুরি সুস্থ হলে সাপ দুটিকে সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর