মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

হাটহাজারীতে আওয়ামী-ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৯:২১ এএম

শেয়ার করুন:

হাটহাজারীতে আওয়ামী-ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

হাটহাজারীতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

সোমবার (৪ মে) রাতে হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ গ্রেফতারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


এর আগে শনিবার থেকে সোমবার পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে উপজেলার কয়েকটি স্থানে ঝটিকা মিছিল বের করে।

বিষয়টি প্রশাসনের নজরে পড়লে মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের সক্রিয় সদস্য আরহাদ হোসেন আহাদ (২৮), ফতেপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য জানে আলম (৩৫), চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. পারভেজ হোসেন (২৪), হাটহাজারী পৌরসভা ছাত্রলীগের সভাপতি মো. দিদারুল আলম (৩৫), ছাত্রলীগের মিছিলের অর্থদাতা ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. শফিউল আলম (৫৫), ছাত্রলীগের সক্রিয় সদস্য ফারহান মাসুদ তাওসীফ (২৩), মো. জাহেদুল আলম জাহেদ (২৩), মো. রাকায়েত হাসান শুভ (২০), মো. আবদুল্লাহ তুষার (২২), মো. আশরাফুল ইসলাম তামিমসহ (২০) ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, গত তিন দিন অভিযান চালিয়ে গ্রেফতার করা ১০ জনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর