মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

কুমিল্লা সীমান্তে পৌনে ২ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৭:০৯ এএম

শেয়ার করুন:

কুমিল্লা সীমান্তে পৌনে ২ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ভারতীয় সীমান্তবর্তী শশীদল এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল সংখ্যক ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ শাড়ির আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৭০ লাখ ১৭ হাজার টাকা।

সোমবার (৪ মে) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ভারতীয় সীমান্তবর্তী শশীদল এলাকায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি।


বিজ্ঞাপন


বিজিবি সূত্র জানায়, সোমবার (৪ মে) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীন শশীদল বিওপির একটি টহলদল ব্রাহ্মণপাড়া উপজেলার ভারতীয় সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দ মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর