মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

মাদকের টাকার জন্য মাকে মারধর, যুবকের ৬ মাসের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৫ মে ২০২৬, ১২:০৫ এএম

শেয়ার করুন:

মাদকের টাকার জন্য মাকে মারধর, যুবকের ৬ মাসের কারাদণ্ড

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের টাকার জন্য মা ও পরিবারের সদস্যদের মারধর করার অপরাধে ইমাম হোসেন (২৫) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত ইমাম হোসেন ওই গ্রামের শফিউল আলম বাড়ির মৃত নুরুল আলমের ছেলে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ইমাম মাদক কেনার টাকার জন্য তার মা কহিনুর বেগমসহ পরিবারের সদস্যদের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। তার অত্যাচারে পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে ওঠেন। খবর পেয়ে সোমবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন কাদের ওই বাড়িতে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং আসামিকে এই সাজা প্রদান করেন।

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন কাদের বলেন, ‘এক মাদকাসক্ত যুবক টাকার জন্য তার গর্ভধারিণী মা ও পরিবারের সদস্যদের মারধর করত। খবর পেয়ে সোমবার সন্ধ্যায় আমরা সেখানে অভিযান চালাই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সাজা ঘোষণার পরপরই তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।’

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর