মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

গরু আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি, নোয়াখালী 
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ১১:৫৪ পিএম

শেয়ার করুন:

গরু আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীতে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। 

সোমবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত নারীর নাম রোমানা আক্তার (৪০)। তিনি একই এলাকার নাছির মাঝির স্ত্রী।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, দুপুরে আকস্মিক বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের জমি থেকে গরু আনতে বের হন রোমানা। ফেরার পথে রাস্তার ওপর পৌঁছালে হঠাৎ বজ্রপাতের শব্দে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মোহম্মাদ নুরুল হাকিম বলেছেন, ‘বজ্রপাতের শব্দে গৃহবধূ অচেতন হয়ে যান। পরে তাকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

 প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর