সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত লিমন

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৯:১৮ পিএম

শেয়ার করুন:

পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত লিমন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার রাত ৭টা ৩০ মিনিটের দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামে পারিবারিক কবরস্থানে ছোট দাদার কবরের পাশে তাকে দাফন করা হয়। দাফন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


বিজ্ঞাপন


এর আগে লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে বাদ মাগরিব লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলসহ লিমনের আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও গ্রামবাসী অংশগ্রহণ করেন।

 আরও পড়ুন—

সোমবার বেলা ৩টা ১২ মিনিটের দিকে লিমনের মরদেহবাহী ফ্রিজিং গাড়িটি নিজ গ্রাম লালডোবায় পৌঁছায়। এ সময় মরদেহটি একনজর দেখতে শত শত মানুষ ভিড় করেন এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।


বিজ্ঞাপন


গত ১৬ এপ্রিল হঠাৎ নিখোঁজ হন লিমন। একই সময়ে তার পরিচিত নাহিদা সুলতানা বৃষ্টিও (২৭) নিখোঁজ হন। কয়েক দিন কোনো সন্ধান না পেয়ে লিমনের এক বন্ধু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরবর্তীতে ২৪ এপ্রিল ফ্লোরিডার একটি সেতুর নিচ থেকে আবর্জনার ব্যাগের ভেতর থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। লিমনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর