নেত্রকোনার দুর্গাপুরে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৮০ বোতল ভারতীয় মদসহ মো. শফিকুল ইসলাম (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৪ হাজার টাকা।
বিজ্ঞাপন
আটক শফিকুল ইসলাম পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের গুনাপাড়া গ্রামের কুদ্দুছ ব্যাপারীর ছেলে।
সোমবার (৪ মে) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল রোববার দুপুরে দুর্গাপুর সদর ইউনিয়নের পূর্ব মাকরাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, গোপন সংবাদে উপজেলার পূর্ব মাকরাইল এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় শফিকুলের কাছ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় তল্লাশি চালিয়ে ৮০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়।
ওসি খন্দকার শাকের আহমদ বলেন, এ ঘটনায় মামলা দিয়ে আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস




