সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় ভারতীয় কম্বলসহ দুই নারী আটক

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় ভারতীয় কম্বলসহ দুই নারী আটক
আটক দুই নারী।

নেত্রকোনার পূর্বধলায় চোরাচালানের ২০ পিস ভারতীয় কম্বলসহ দুই নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ মে) উপজেলার পৃথক স্থান থেকে কম্বলসহ তাদের আটক করা হয়।


বিজ্ঞাপন


পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন, পার্শ্ববর্তী দুর্গাপুর উপজেলার দক্ষিণপাড়া এলাকার মনোয়ারা বেগম (৫০) ও দেলোয়ারা আক্তার সাথী (৩০)।

পুলিশ জানায়, বেলা ১১টার দিকে পূর্বধলার চৌরাস্তায় ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০ পিস ভারতীয় কম্বলসহ মনোয়ারা বেগমকে আটক করা হয়। এদিকে, বেলা ১২টার দিকে উপজেলার শ্যামগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ভারতীয় কম্বলসহ দেলোয়ারা আক্তার সাথীকে আটক করা হয়।

ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, দীর্ঘদিন ধরে তারা চোরাচালানের মাধ্যমে ভারত থেকে কম্বল এনে বিভিন্ন এলাকায় বিক্রি করত। গোপন সংবাদে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এসব ঘটনায় পৃথকভাবে দু’টি মামলা করা হবে। চোরাচালান রোধে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর