নাটোরের লালপুরে ট্রাকচাপায় আশরাফুল ইসলাম (১৯) নামের এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৪ মে) দুপুরে উপজেলার লালপুর ফিলিং স্টেশন সংলগ্ন ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের রেজাউল করিম রেজার ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে আশরাফুল ইসলাম মোটরসাইকেল নিয়ে লালপুর ফিলিং স্টেশনে তেল নিতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে লালপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/একেবি




