সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

ফেনীতে গাঁজা ও বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৩:০৫ পিএম

শেয়ার করুন:

ফেনীতে গাঁজা ও বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ গ্রেফতার ২

ফেনীতে পৃথক অভিযানে ১৬ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসামগ্রী জব্দ করেছে র‍্যাব।

রোববার (৩ মে) দিবাগত গভীর রাতে ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে অভিযান চালিয়ে মো. শাহ আলম (৫০) ও মো. কামরুল ইসলাম (৩২) নামে ২ পাচারকারীকে গ্রেফতার করে।


বিজ্ঞাপন


শাহ আলম ফেনী পৌরসভার ফলেশ্বর এলাকার আবদুর রশিদের ছেলে এবং কামরুল ইসলাম ছাগলনাইয়া উপজেলার আবদুল মতিনের ছেলে।

র‍্যাব জানায়, গোপন খবর পেয়ে ফেনীস্থ র‍্যাব-৭ এর একটি টিম ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে। এসময় ছাগলনাইয়া উপজেলা সড়ক থেকে আসা একটি রেজিস্ট্রেশন বিহীন সিএনজি অটোরিকশা তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি ওষুধ জব্দ করা হয়। পাচারে জড়িত শাহ আলম ও কামরুল ইসলামকে গ্রেফতার করে। একই দিন রাতে মহিপাল স্টার লাইন বাস কাউন্টারের (চট্টগ্রাম-কক্সবাজার) পাশে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ফেনীস্থ র‍্যাব-৭ ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন জানান, মহিপালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে গেছে। অন্য অভিযানে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে র‍্যাব কাজ করছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর