পটুয়াখালী শহরে অভিযান চালিয়ে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত (২ মে) ১১টা ৫৫ মিনিটের দিকে পটুয়াখালী থানার থানাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তিরা হলেন পটুয়াখালী পৌরসভার আরামবাগ এলাকার বাসিন্দা মহিবুল্লাহ রাসেল (৩০) এবং ইটবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মেহেদী হাসান সোহেল ওরফে ভাব সোহেল (৩২)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, অভিযানের সময় তাদের দেহ তল্লাশি করে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পটুয়াখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে সবার সহযোগিতা প্রয়োজন।
প্রতিনিধি/এসএস




