সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

৫০০ টাকার প্রলোভনে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ১১:১২ এএম

শেয়ার করুন:

৫০০ টাকার প্রলোভনে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় ৫০০ টাকার প্রলোভনে ১১ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আকতার খান (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

সোমবার (৪ মে) সকালে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


অভিযুক্ত আকতার খান উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের বাসিন্দা। তিনি লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড়ে ফার্নিচারের ব্যাবসা করেন।

ভুক্তভোগীর স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২ মে) পৌরসভার আলামুন্সির মোড় এলাকায় দুপুরের দিকে প্রতিবন্ধী শিশুটি ঘোরাঘুরি করছিল। বৃষ্টি শুরু হলে শিশুটি আলামুন্সির মোড়ে ফার্নিচার দোকানের মালিক আকতার খান শিশুকে তার দোকানে ডেকে নিয়ে যান। পরে তাকে দোকানের ভেতর নিয়ে ৫০০ টাকা দেওয়ার প্রলোভনে জোর করে ধর্ষণ করে। স্থানীয়রা জানতে পারলে ঘটনা ধামাচাপা দিয়ে মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং ঘটনা কাউকে বলতে নিষেধ করে। ঘটনা জানাজানির পর সাংবাদিকদের কাছে ধর্ষিতা শিশু সব ঘটনা খুলে বলে। এরপর থেকে অভিযুক্ত আকতার খান পলাতক রয়েছেন।

ভুক্তভোগী ওই শিশুর বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি দিনমজুর। গুচ্ছ গ্রামে বসবাস করি। যে আমার মেয়েকে যে ধর্ষণ করেছে, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 

তবে এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আকতার খানের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এরপরে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি, যে কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


বিজ্ঞাপন


লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, এ ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর