টাঙ্গাইলে ওভারটেক করতে গিয়ে ট্রাক-পিকআপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
সোমবার (৪ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল পৌর এলাকার রাবনা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যমুনা সেতুগামী এক ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপরে এক পিকআপকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষের কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন এবং আহত হন আরও দুই জন।
বিজ্ঞাপন
ওসি আরও বলেন, নিহতদের মরদেহ টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/টিবি




