সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

‘ধান চাল ক্রয়ে থাকছে না লটারি, কৃষকরা যত ইচ্ছে ধান গুদামে দিতে পারবেন’

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৮:৪৮ এএম

শেয়ার করুন:

‘ধান চাল ক্রয়ে থাকছে না লটারি, কৃষকরা যত ইচ্ছে ধান গুদামে দিতে পারবেন’
জেলা শহরের পাবলিক মিলনায়তনে বক্তব্য দিচ্ছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী

খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, এবার সরকারিভাবে ধান চাল ক্রয়ে কোনো লটারি থাকছে না। কৃষকরা যত ইচ্ছে তত ধান গুদামে বিক্রি করতে পারবেন।

রোববার (৩ মে) সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনায় ধান চাল ক্রয় কার্যক্রম কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


জেলা শহরের মোক্তারপাড়ায় পাবলিক হল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। কর্মসূচির আয়োজন করে খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রণালয়। এতে সভাপতিত্ব করেন খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা।

তিনি বলেন, কৃষকরা যেন তাদের উপকরণগুলো সহজে পায়, তারা যেন তাদর উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, সে লক্ষ্যে কাজ করছে সরকার। কৃষকদের পরিবারও যেন সুখে শান্তিতে থাকে সে লক্ষ্যে কাজ করছে সরকার।

প্রতিমন্ত্রী বলেন, কৃষকরা তাদের উৎপাদিত ধান সরাসরি গুদামে দিতে পারবেন। এক্ষেত্রে কোনো সিন্ডিকেট থাকবে না। সরকার এ বিষয়ে নজর রাখছে।

তিনি বলেন, কৃষকের সুবিধার্থে এবার নির্ধারিত সময়ের আগেই সরকার ধান চাল সংগ্রহ শুরু করেছে। কৃষককে সহায়তার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।


বিজ্ঞাপন


প্রতিমন্ত্রী আরও বলেন, হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস সহায়তা দেবে সরকার। প্রয়োজনে সহযোগিতার মেয়াদ আরও বৃদ্ধি করা হবে।

এরআগে বিকেলে কৃষকের ক্ষয়ক্ষতি নিয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে সঠিক তথ্য না দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব। তাহলেই সঠিক চিত্রটা উঠে আসবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল হক, নেত্রকোনা-৫(পূর্বধলা) আসনের এমপি মাছুম মোস্তফা, জেলা পরিষদ প্রশাসক নুরুজ্জামান নুরু, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম সর্দার, পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা খাদ্য কর্মকর্তা মোয়েতাছেমুর রহমানসহ কর্মকর্তারা।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর