কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
রোববার (৩ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রাজারহাট থানায় ৬৫ পিস ইয়াবা, ৪ বোতল ফেনসিডিলসহ একজন, নাগেশ্বরী থানায় ৬ পিস ইয়াবাসহ একজন, ভূরুঙ্গামারী থানায় ৫৫০ গ্রাম গাঁজাসহ চারজন, রাজিবপুর থানায় ৩০০ গ্রাম গাঁজাসহ একজন এবং রৌমারী থানায় ৭৮ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
এ ছাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে উলিপুরে তিনজনকে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০০ টাকা জরিমানা করা হয়।
একইভাবে চিলমারীতে একজনকে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
পুলিশ আরো জানায়, গত ২ মে রাত থেকে জেলার বিভিন্ন উপজেলায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে আটজনই মাদক ব্যবসায়ী।
বিজ্ঞাপন
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম জানান, কুড়িগ্রামকে মাদকমুক্ত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এজে




