রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

নাজিরপুরে জাল টাকাসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৭:৩৩ পিএম

শেয়ার করুন:

নাজিরপুরে জাল টাকাসহ গ্রেফতার ৩

পিরোজপুরের নাজিরপুরে জাল টাকার নোটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৩ মে) রাত সাড়ে ১২টার সময় উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গা বাজারের জামে মসজিদ এলাকার সামনে পাকা রাস্তার ওপর থেকে মাটিভাঙ্গা পুলিশ ফাঁড়ির এস, আই মো. এস, এম সালেহি নেতৃত্বে পুলিশ তাদের গ্রেফতার করেন।

এসময় তাদের কাছ থেকে পাঁচটি ১০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। 


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন, বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মৃত আবু বক্কর খলিফার ছেলে রাসেল খলিফা (৪৫), পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের মো. দুলাল শেখের পুত্র মো. সাইদুল ওরফে রানা (৪৮) ও মো. মজিবুর খানের ছেলে হাসিব খান(৪৬)। 

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাজিরপুর থানায় একটি মামলা রেকর্ড করে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর