রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

অন্যের নামে চালের বস্তা বাজারজাত, ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৪:৪৩ পিএম

শেয়ার করুন:

অন্যের নামে চালের বস্তা বাজারজাত, ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরে নিজেদের মিলের বস্তার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানের মিলের নাম ও ঠিকানা সম্বলিত বস্তায় চাল বাজারজাত করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩ মে) দুপুরে শহরের নতুন বাজার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নিজেদের মিলের বস্তার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানের মিলের নাম ও ঠিকানা সম্বলিত বস্তায় চাল বাজারজাতকরণ, পুরাতন চাল পুনরায় বাজারজাতকরণের উদ্দেশে সংরক্ষণ এবং চালের বস্তায় মিলগেইট মূল্য উল্লেখ না করার অপরাধে মেসার্স নিউ পূবালী অটো রাইচ মিলস মালিককে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এসময় বিভিন্ন নাম ঠিকানা সম্বলিত চালের বস্তা ধ্বংস করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানের শিমুল কুমার সাহা পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।

জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর