রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

দিনাজপুর বোর্ডে গণিত পরীক্ষায় বহিষ্কার ৩, অনুপস্থিত ২১৬৬

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৪:৩৯ পিএম

শেয়ার করুন:

দিনাজপুর বোর্ডে গণিত পরীক্ষায় বহিষ্কার ৩, অনুপস্থিত ২১৬৬

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার গণিত (আবশ্যিক) পরীক্ষায় তিনজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এদিন ২১৬৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

রোববার (৩ মে) বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন।


বিজ্ঞাপন


দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন জানান, এসএসসি পরীক্ষার গণিত পরীক্ষায় ১ লাখ ৭৩ হাজার ৭০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৭১ হাজার ৫৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এ পরীক্ষায় গাইবান্ধার ১ জন, দিনাজপুরে ১ জন, পঞ্চগড়ে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ওই পরীক্ষায় ২১৬৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ২৫ শতাংশ।

দিনাজপুর বোর্ডের অধীন ৮ জেলার অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে, রংপুরে ৩৫৪ জন, গাইবান্ধায় ২৯৩, নীলফামারীতে ২০৮, কুড়িগ্রামে ২৫৬, লালমনিরহাটে ১৯১, দিনাজপুরে ৪৪৪, ঠাকুরগাঁওয়ে ২৩৬ ও পঞ্চগড় জেলায় ১৮৪ জন। এছাড়া সব কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর