রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

বরগুনায় ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৪:৩৫ পিএম

শেয়ার করুন:

বরগুনায় ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

বরগুনার আমতলী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে দেড় কেজি গাঁজাসহ মো. আজিজুল হক আল ইমরান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৩ মে) রাত ১২টা ১৫ মিনিটে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের আজিমপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) বিকাশ কর্মকারের নেতৃত্বে একটি দল কুকুয়া ইউনিয়ন পরিষদের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দেড় কেজি গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

গ্রেফতার আজিজুল হক আল ইমরান কুকুয়া ইউনিয়নের পশ্চিম কৃষ্ণনগর এলাকার বাসিন্দা।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর