রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৪:৩০ পিএম

শেয়ার করুন:

কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা
সভাপতি ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ার।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ কক্সবাজার জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করেছে। গতকাল শনিবার (২ মে) অনুমোদিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহিমুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাঈদ আনোয়ার।

ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে মোহাম্মদ হোসেন মাদুকে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ জাহেদ নুর জিতু। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন সৈয়দ মুহাম্মাদ সালমান বাপ্পি এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আশরাফ ইমরানকে।


বিজ্ঞাপন


কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

নতুন কমিটি ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সভাপতি ফাহিমুর রহমান বলেন, ঐক্যবদ্ধভাবে ছাত্রদলকে এগিয়ে নেওয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য।

সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ার এই দায়িত্বকে নিজের জীবনের একটি বড় অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, “ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করব।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর