রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

সন্তানদের সাবধান করুন, নিজেরা সচেতন হোন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৪:২৩ পিএম

শেয়ার করুন:

সন্তানদের সাবধান করুন, নিজেরা সচেতন হোন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল বলেছেন, সন্তানদের সাবধান করুন, নিজেরা সচেতন হোন। আপনার সন্তানেরা বিপথগামী হলে ভবিষ্যৎ অন্ধকার। আপনার সন্তানদের প্রতি নজরদারি বাড়ান।

রোববার (৩ মে) সকালে লালপুর উপজেলার আড়বাব ও ওয়ালিয়া ইউনিয়নে দুই খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।


বিজ্ঞাপন


প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, উন্নয়ন বলতে আমরা শুধু রাস্তার উন্নয়ন বুঝি না। আমরা বুঝি, ওই রাস্তার ওপর দিয়ে হেঁটে যাওয়া প্রত্যেক মানুষের জীবন মানে উন্নয়ন। কোনো ঘরে সন্তান যোগ্য থাকলে তার চাকরি হবে। বাংলাদেশে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে। তার মধ্যে ৮০ শতাংশ কর্মসংস্থান হবে নারীদের। আপনাদের সহযোগিতার হাত ধরে এ উন্নয়ন হবে। সেজন্য প্রত্যেকটি উন্নয়ন কর্মকাণ্ডে আপনাদের সহযোগিতা করতে হবে এবং পাশে থাকতে হবে।

অভিভাবকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেছেন, আপনাদের সন্তান কি কাজ করছে, তার খোঁজ খবর নিতে হবে। আপনার সন্তান প্রতিদিন প্রচুর উপার্জন করছে। সেই উপার্জন বৈধ না অবৈধ পথে, তা খোঁজ নেওয়ার দায়িত্ব আপনাদের। বৈধ পথে কখনো এত টাকা সম্ভব নয় যা আপনার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার। সে নিশ্চয়ই মাদকাসক্ত হচ্ছে, হ্যাকিং হচ্ছে। আপনার সন্তান বিপথগামী হলে সরকার মামলা করবে, তাকে জেলে বন্দী থাকতে হবে। কষ্টটা কার হবে, আপনাদেরই হবে। ইমো হ্যাকিং ও মাদক বন্ধ করতে হলে আপনাদের সহযোগিতার প্রয়োজন। 

মাদক ও ইমো হ্যাকিং নিয়ে প্রতিমন্ত্রী বলেছেন, সন্তানদের সাবধান করুন, নিজেরা সাবধান হোন। এরপর যদি সন্তানকে ভালো করতে না পারেন, ব্যবস্থা কিন্তু বাবা-মায়ের বিরুদ্ধে নেব আমি। আপনাদের প্রতিটি সন্তানদের সম্পদে পরিণত করতে হবে, তা না হলে ভবিষ্যৎ অন্ধকার। আপনারা সচেতন হলে, কোনোভাবেই কিন্তু অন্যায় সহ্য করা হবে না। লালপুর-বাগাতিপাড়ার মাটিতে একবিন্দুও অন্যায় আমি সহ্য করব না। চাঁদাবাজ, দখলদার, ইমো হ্যাকিং, মাদকসহ সবাই সাবধান হয়ে যান। আগামী ১ তারিখ থেকে চিরুনি অভিযান শুরু হয়েছে। দেশ থেকে অন্যায় নির্মূল করে ছাড়ব ইনশাল্লাহ।

এ সময় খাল খনন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলহাস হোসেন সৌরভ, লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম, বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম গোলাম প্রমুখ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর