রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

অবৈধভাবে খাল দখলকারীদের উৎখাত করতে হবে: সালাম পিন্টু

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৪:১০ পিএম

শেয়ার করুন:

অবৈধভাবে খাল দখলকারীদের উৎখাত করতে হবে: সালাম পিন্টু

খাল দখল হওয়া প্রসঙ্গে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে খালের প্রবাহ উন্মুক্ত করেনি। খালগুলো বেশি ভাগই ময়লা আবর্জনায় সয়লাভ এবং দখল হয়ে গেছে। গোবিন্দাসীর এই খালটির বিষয়ে বাজারের সবার সাথে আলোচনা করে দখলসহ ভরাট হওয়া খালটি পুনঃখনন করা হবে। সেই সঙ্গে দখলকারীদের উৎখাত করতে হবে। ইতোমধ্যে এই গোবিন্দাসী বাজারের খালটি পুনঃসংস্কারের প্রকল্প হাতে নেয়া হয়েছে।

রোববার (৩ মে) সকালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজারস্থ খালটি ময়লা আবর্জনায় ভরাট ও দখলমুক্ত করার লক্ষ্যে পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের আমলে আমি যখন শিক্ষা উপমন্ত্রী ছিলাম সে সময় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজারের এই খালটি প্রশস্তকরণ করা হয়েছিল। তার পাশেই যমুনা নদীর সাথে সংযোগস্থল স্থাপন করার ফলে এলাকার কৃষকরা এ খালটির যথাযথ সুফল ভোগ করেছিল। এখন খালটি সংস্কারের জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

এর আগে, সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই এলাকার খাল ও গোবিন্দাসী ইউনিয়নের খুপিবাড়ী এলাকায় হতদরিদ্রের কর্মসংস্থান কর্মসূচির আওতায় পুনঃ খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন।  

যমুনা সেতু পূর্ব ভূঞাপুরে বেগম খালেদা জিয়া বহুমুখী বিশ্ববিদ্যালয় ও অর্থনৈতিক অঞ্চল প্রসঙ্গে সংসদ সদস্য সালম পিন্টু আরও বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি। যমুনা সেতু পূর্বপাড়ে একটি অর্থনৈতিক অঞ্চল করার জন্যে। কেননা নদী ভাঙন কবিলত এলাকার মানুষের অনেক ক্ষতি হয়েছে, বাড়ি-ঘর নষ্ট হয়েছে। অর্থনৈতিক অঞ্চল হলে এলাকার নানা শ্রেণি পেশার মানুষদের কর্মসংস্থানের হবে। দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়া এটি করার জন্য চেষ্টা করেছিলেন। আমি আশা করি যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এটি বাস্তবায়ন করা সম্ভব। 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির রহমান, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান জামিল (মিন্টু), ইউনিয়ন যুবদল নেতা মাসুদ রানা, ইউনিয়ন ছাত্রদল নেতা মিজানুর রহমান প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর