রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

দেবীগঞ্জে এসএসসি গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন, পরীক্ষার্থী বহিষ্কার

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৪:০৬ পিএম

শেয়ার করুন:

দেবীগঞ্জে এসএসসি গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন, পরীক্ষার্থী বহিষ্কার

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় চলমান এসএসসি গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৩ মে) উপজেলায় অনুষ্ঠিত গণিত পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


জানা গেছে, দেবীগঞ্জ উপজেলার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৪০২ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন নওশীন শরমিলি। পরীক্ষা চলাকালীন সকাল আনুমানিক সোয়া ১১টার দিকে বোর্ড কর্তৃক নিয়োজিত ভিজিলেন্স টিম কেন্দ্র পরিদর্শনে আসে।

পরিদর্শনের এক পর্যায়ে অভিযোগ ওঠে, নওশীন শরমিলি পাশের এক পরীক্ষার্থীর গ্রাফ খাতা জোরপূর্বক নিয়ে নিজে লেখার চেষ্টা করেন। বিষয়টি নজরে আসলে তাৎক্ষণিকভাবে ভিজিলেন্স টিম ব্যবস্থা নেয়। পরে ভিজিলেন্স টিমের নির্দেশক্রমে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব জি. এম. রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চলমান এসএসসি ২০২৬ পরীক্ষার নীতিমালা অনুযায়ী ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর