রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় ৬৩০ কেজি ভারতীয় জিরাসহ যুবক আটক

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৩:১৭ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় ৬৩০ কেজি ভারতীয় জিরাসহ যুবক আটক

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় চোরাচালানের ৬৩০ কেজি ভারতীয় জিরাসহ শাহিন মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পাশাপাশি এসব জিরা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়। 

রোববার (৩ মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জারিয়া এলাকায় আনসার ক্যাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


আটক শাহিন কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার সগড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ জানায়, জেলার সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতীয় জিরা নিয়ে আসছে চোরাকারবারিরা, এমন গোপন সংবাদে উপজেলার জারিয়া এলাকায় সড়কে অবস্থান নেয় পুলিশ। ভোরে সন্দেহজনক একটি পিকআপ থামিয়ে তল্লাশি করে এতে ২১টি বস্তায় চোরাচালানের ৬৩০ কেজি পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়। পাশাপাশি এসব জিরা পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়িও জব্দ করা হয়। 

এসব জিরার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৮ হাজার টাকা বলে জানা গেছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দেওয়া হয়েছে। বিকেলেই তাকে আদালতে পাঠানো হবে। মাদক চোরাকারবারির বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর