রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

খুলনায় রেলওয়ে কলোনি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০২:১০ পিএম

শেয়ার করুন:

খুলনায় রেলওয়ে কলোনি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনা মহানগরীর রেলওয়ে নিউ কলোনি এলাকা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ মে) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নিহত যুবক ওই এলাকার বাসিন্দা আলী আহমেদ ফারাজীর ছেলে। গত শুক্রবার রাত থেকে সে নিখোঁজ ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ওই যুবক তার বাবার কাছে ২ হাজার ৫০০ টাকা চেয়েছিল। তবে বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এর আগেও সে এভাবে বাড়ি থেকে বের হওয়ার ঘটনা ঘটিয়েছে বলে পরিবার জানিয়েছে। তাই প্রথমে বিষয়টি গুরুত্ব দিয়ে খোঁজ নেয়নি স্বজনরা।

রোববার সকালে বাবা তাকে খুঁজতে গিয়ে ঘরের সামনে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানানো হলে পুলিশে খবর দেওয়া হয়।

খুলনা থানার ওসি তদন্ত মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নিচে নামায়। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর