রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

কুমিল্লায় হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০১:০৩ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬

কুমিল্লায় হাম পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। নয় মাস বয়সী আরশ সদর দক্ষিণ উপজেলার তারাপুর গ্রামের আবুল কালামের মেয়ে।

শনিবার (২ মে) রাত সাড়ে ৮টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন কক্ষে তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


রোববার (৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের শিশু বিভাগের প্রধান মিয়া মনজুর আহমেদ। তিনি জানান, শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। তবে স্বজনরা দেরিতে হাসপাতালে নিয়ে আসায় সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে এবং শারীরিক জটিলতা বৃদ্ধি পেলে তার মৃত্যু হয়।

এ নিয়ে কুমিল্লা জেলায় হাম উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়াল ৬ জনে। এর মধ্যে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৩ জন এবং কুমিল্লায় ৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত কোনো হাম রোগী শনাক্ত না হলেও সন্দেহজনক উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর