রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

নড়াইলে ৫ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১২:৩৪ পিএম

শেয়ার করুন:

নড়াইলে ৫ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
পিরোলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জারজিদ মোল্যা (৫০) ।

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জারজিদ মোল্যাকে (৫০) নাশকতাসহ ৫টি মামলায় গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ।

রোববার (৩ মে) সকালে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


এর আগে শনিবার (২ মে) দিবাগত রাতে কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নে খড়রিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

কালিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের খড়রিয়া গ্রামের সামাদ মোল্যার ছেলে মো. জারজিদ মোল্যা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার পেরোলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তার নামে দুদকের দায়ের করা ৩টি মামলা এবং ২টি নাশকতসহ মোট ৫টি মামলা রয়েছে। শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে খড়রিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, ৩টি দুদকের মামলা এবং ২টি নাশকতা মামলায় চেয়ারম্যান মো. জারজিদ মোল্যাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর