রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

বরিশালে বিষধর সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৮:১৫ এএম

শেয়ার করুন:

বরিশালে বিষধর সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

বরিশালের বাবুগঞ্জে বিষধর সাপের কামড়ে হানিফ শরীফ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


এর আগে দুপুরে উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া (নতুনচর) গ্রামে তাকে সাপ কামড় দেয়।

স্থানীয় ইউপি সদস্য মো. আরিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

হানিফ শরীফ ওই এলাকার লতি শরীফের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. আরিফ মাহমুদ জানান, শনিবার বেলা ১২টার দিকে হানিফ শরীফ নতুনচর এলাকার নদীর পাড়ে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। পরে তিনি বাড়িতে ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরবর্তীতে স্বজনরা তাকে দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন থাকাকালীন তার অবস্থার অবনতি হয়। এরপর রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


প্রসঙ্গত, এর আগে গত ১৬ এপ্রিল সাপের কামড়ে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কালিকাপুর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের রাজমাথা এলাকার বাসিন্দা এইচএম সায়েম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর