রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৭:৫২ এএম

শেয়ার করুন:

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা
চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান

হবিগঞ্জের চুনারুঘাটে ইজারা বহির্ভূত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শম্ভু কুমার দেব নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২ মে) বিকেলে উপজেলার রাজার বাজার বালুমহালের পার্শ্ববর্তী বাঁশতলা এলাকায় এই অভিযান চালানো হয়।


বিজ্ঞাপন


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।  

অভিযান চলাকালে দেখা যায়, নির্ধারিত সীমানার বাইরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ঘটনাস্থলেই এ অপরাধের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত শম্ভু কুমার দেবকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। তবে এসময় কোনো সরঞ্জাম জব্দ করা হয়নি।


বিজ্ঞাপন


উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর