রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

পিরোজপুরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০২ মে ২০২৬, ১০:২৭ পিএম

শেয়ার করুন:

ঝালকাঠিতে পুলিশ কনস্টেবলের অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ উদ্ধার

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে পারুল বালা (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) দুপুরে উপজেলার ধাওয়া ইউনিয়নের রাজপাশা গ্রামের নাঙ্গলের খাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পারুল বালা জেলার ভাণ্ডারিয়া উপজেলার রাজপাশা গ্রামের লক্ষীকান্ত সমাদ্দারের স্ত্রী। 


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পারুল বালা বাড়ির পাশের নাঙ্গলের খালে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে হঠাৎ ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হলে খালের পাশে থাকা একটি বড় গাছ উপড়ে গিয়ে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

নিহত পারুল বালা চার ছেলে ও এক মেয়ের জননী ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এ বিষয়ে জানতে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান কল দেওয়া হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

পরে ভাণ্ডারিয়া থানার (ওসি) তদন্ত রত্নস্বর শেখর মন্ডল জানান, ওই নারী গোসল করতে গিয়েছিল তখন ঝড়ের কবলে পড়ে একটি গাছচাপায় সে নিহত হয়েছে। তাকে দাফন করা হয়েছে। তার পরিবার যাতে করে সহায়তা পায় সে জন্য আমি ইউএনও স্যারের সঙ্গে কথা বলবো। 


বিজ্ঞাপন


অন্যদিকে, পিরোজপুর সদর উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকায় একই দিন দুপুরে আকস্মিক কালবৈশাখী ঝড়ে একটি বাবলা গাছ চলন্ত নসিমনের ওপর ভেঙে পড়ে দুইজন আহত হয়েছেন।

আহতরা হলেন—নসিমনের চালক সাজিদ ফকির (১৮) ও তার সহযোগী মো. তামিম (১৯)। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর