কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়।
শনিবার (২ মে ২০২৬) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার এসআই জিয়াউল হক জিয়া ও এএসআই মো. মাইনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বাকশীমূল ইউনিয়নের মনোহরপুর জঙ্গলবাড়ি রাস্তার মাথায় কুমিল্লা-বাগড়া গামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করেন।
বিজ্ঞাপন
অভিযানে আটক ব্যক্তি হলেন- কাউসার (পিতা. মৃত লিল মিয়া, মাতা. মৃত হনুফা বেগম), গ্রাম. গঙ্গানগর, ডাকঘর. সালদানদী, থানা. ব্রাহ্মণপাড়া, জেলা. কুমিল্লা।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে নিয়মিত মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এজে




