শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

রংপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় নারীসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০২ মে ২০২৬, ০৮:৩৩ পিএম

শেয়ার করুন:

রংপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় নারীসহ গ্রেফতার ৩

রংপুরে জমিজমা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলার ৩ জন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। 

শনিবার (২ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া বিপ্লব কুমার গোস্বামী।


বিজ্ঞাপন


র‌্যাব জানায়, উভয়ে একই এলাকার বাসিন্দা। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২৮ ফেব্রুয়ারি আহম্মেদ আলী(৭৫) নিজ জমি দেখার জন্য বাড়ী হতে বের হলে পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্তরা অতর্কিতভাবে হামলা চালায়। এলোপাতাড়ি ভাবে মারপিট করে ভুক্তভোগীর মাথা ও চোখে সজোরে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে ভুক্তভোগীর চিৎকারে এলাকার লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর জেলা পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি রাতে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 

এ ঘটনায় গত ১ মার্চ নিহতের ছেলে বাদী হয়ে রংপুর জেলা পীরগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের অভিযানিক দল শুক্রবার রাতে নগরীর ২৫ নং ওয়ার্ডের বাসিন্দা এলাহি বকসের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় এজারনামীয় ২ নং আসামি মো. ইব্রাহিম খলিল (৪৩) ও ৮ নং আসামি মোছা. সুলতানা বেগম (৩৩)। একই অভিযানে রংপুরের গংগাচড়া থানার লক্ষ্মীটারী ইউনিয়নের পূর্ব মহিপুর গ্রামের বাসিন্দা মো. লাল মিয়ার বাসায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ৫ নম্বর আসামি মো. মজিবর রহমানকে গ্রেফতার করে। 

এ বিষয়ে র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ এঘটনার সাথে সম্পৃক্ত অন্যান্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর