শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

‘ডিসেম্বরের মধ্যে বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হবে’

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ০২ মে ২০২৬, ০৮:০৭ পিএম

শেয়ার করুন:

‘ডিসেম্বরের মধ্যে বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হবে’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হবে। এছাড়াও বাংলাদেশ বিমানে নতুন করে ১৪টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে। বাংলাদেশ বিমানকে আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে তৈরি করা হচ্ছে এবং প্রতি বছর তিন কোটি বিদেশি পর্যটক আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২ মে) বিকেলে জামালপুর আউয়াল হ্যান্ড বল স্টেডিয়ামে স্বপ্নের পথে, বিজয়ের পথে, এই স্লোগানে জামালপুরে নতুন কুড়ি স্পোর্টস এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


প্রতিমন্ত্রী বলেন, এ বছর হজ যাত্রীদের বিমান ভাড়া ১২ হাজার টাকা কমানো হয়েছে। আগামীতে আরও কমানো হবে। সৌদিতে হাজিদের ইমিগ্রেশন ও ভিসা জটিলতা নিরসনে সৌদি সরকারের সাথে কথা বলা হয়েছে। যাতে তারা কোনো রকম সমস্যায় না পড়ে।

তিনি বলেন, নতুন প্রজন্ম যাতে খেলাধুলার মাধ্যমে সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারে সেই লক্ষ্যে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন- জামালপুর সদর আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এছাড়াও জেলার বাকী সংসদ সদস্য ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় নতুন কুড়ি স্পোর্টসে ৮টি ইভেন্টে অংশ নেয় প্রায় সাত শতাধিক খেলোয়াড়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর