শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

রংপুরে জাল টাকাসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০২ মে ২০২৬, ০৭:৩৪ পিএম

শেয়ার করুন:

রংপুরে জাল টাকাসহ গ্রেফতার ২

রংপুরে অভিযান চালিয়ে জাল টাকাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোজাম্মেল হক। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন, রংপুর জেলার পীরগাছার ছাওলা ইউনিয়নের হরিরাম এলাকার মৃত মোতালেব হোসেনের ছেলে শাহাজুল ইসলাম (২৮) ও একই এলাকার মৃত হাবিবুর রহমান মিন্টুর ছেলে সুমন মিয়া (৩৩)।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, রংপুর পীরগাছার ৪ নং অন্নদানগর ইউনিয়নের বামন সর্দার গ্রামস্থ জনৈক মো. আনারুল ইসলামের বাড়ির উঠানে গতকাল শুক্রবার সন্ধ্যায় বুড়াগাজীর মেলায় কতিপয় লোকজন জাল টাকাসহ অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে পীরগাছা থানা পুলিশ। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে এই দুইজনকে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করে ৫০০ টাকার জাল নোট ৮টি পাওয়া যায়। পরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানান, পলাতক আব্দুস ছালাম তাদের ওই জাল টাকা গুলো আসল টাকা হিসেবে বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য তাদের দেওয়া হয়েছে। 

এ বিষয়ে রংপুর পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আজ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর