রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন থাকা জাকির নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মারা গেলো দুই শিশু।
শনিবার (২ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আ. ন. তানভীর চৌধুরী।
বিজ্ঞাপন
শুক্রবার (১ মে) রাতে হাসপাতালের শিশু বিভাগের আইসোলেশন ওয়ার্ডে ২২ মাস বয়সি ওই শিশুর মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, জাকির নামে ওই শিশু গত ৩০ এপ্রিল রাতে হামের উপসর্গ নিয়ে ভর্তি করা হয়েছিল। ভর্তির পরের দিনই মারা যায় শিশুটি। শিশু জাকির কুড়িগ্রাম জেলার উলিপুরের সবুজ মিয়ার ছেলে।
এদিকে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা ৪৯ রোগী শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে দিনাজপুর জেনারেল হাসপাতালে ৩০ জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন রয়েছে।
প্রতিনিধি/এজে




