শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিঁয়াজবোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ১

উপজেলা প্রতিনিধি, মিরসরাই
প্রকাশিত: ০২ মে ২০২৬, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিঁয়াজবোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ১

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিঁয়াজবোঝাই ট্রাকের ধাক্কায় চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন।

শনিবার (২ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে চলমান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতের নাম মো. রবিউল হোসেন (৫০)। তিনি ঝিনাইদহের শৈলকূপার মির্জাপুর গ্রামের মৃত নেহাল উদ্দিনের ছেলে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার ভোরে মহাসড়কের চলমান ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামমুখী লেনে এক ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় পেছন থেকে পেঁয়াজবোঝাই দ্রুত গতির এক ট্রাক ধাক্কা দিলে দাঁড়িয়ে থাকা ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে চালকের সহকারী রবিউল হোসেন ট্রাকের ভেতর আটকা পড়েন। এসময় ট্রাকের চালকও আহত হন। বারইয়ারহাট ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় তাদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে মো. রবিউল হোসেনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান বলেন, ভোরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে চালকের সহকারী মো. রবিউল হোসেন নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর