শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

শরীয়তপুরে চোর সন্দেহে গণপিটুনি, অজ্ঞাত যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ০২ মে ২০২৬, ০১:২৬ পিএম

শেয়ার করুন:

শরীয়তপুরে চোর সন্দেহে গণপিটুনি, অজ্ঞাত যুবকের মৃত্যু

শরীয়তপুর সদর উপজেলায় চুরির সন্দেহে গণপিটুনির শিকার এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে উপজেলার আংগারিয়া ইউনিয়নের সিঙ্গাইরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।


বিজ্ঞাপন


মরদেহটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঈমান আলী মোল্লা ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

শুক্রবার ভোর রাতের দিকে এক ব্যক্তি তার ভ্যানগাড়ি চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে ঢোকেন। বিষয়টি টের পেয়ে ঈমানের পরিবারের সদস্যরা চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হন।

400f112f-51a0-4ec9-b8d6-6a2b72c0ae35


বিজ্ঞাপন


এসময় স্থানীয়রা ওই ব্যক্তিকে চোর সন্দেহে আটকের পর মারধর করে ফেলে রাখেন। দুপুর ১২টার দিকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই যুবককে শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে আংগারিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আরিফ মোল্লা বলেন, শুনেছি ভ্যান চুরির সময় স্থানীয়রা একজনকে ধরে ফেলে। পরে উত্তেজিত জনতা তাকে বেঁধে রেখে মারধর করে। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মিতু আক্তার বলেন, কিছু লোকজন গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে দুপুর ১২টার দিকে জরুরি বিভাগে নিয়ে আসে। চিকিৎসা দেওয়ার এক ঘণ্টার মধ্যেই তিনি মারা যান।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, চুরির সন্দেহে স্থানীয়রা এক ব্যক্তিকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিতের জন্য পিবিআই একাধিকবার ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে। তাও পরিচয় মেলেনি। আমাদের তদন্ত চলমান রয়েছে। পরিচয় মিললেই আইনগত ব্যবস্থা নেব।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর