শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ঠিকাদারকে মারধরের অভিযোগ

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০২ মে ২০২৬, ১১:৩২ এএম

শেয়ার করুন:

নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ঠিকাদারকে মারধরের অভিযোগ
নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ঠিকাদারকে মারধরের অভিযোগ

নাটোরের বাগাতিপাড়ায় জেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মিনি স্টেডিয়ামের সাব-ঠিকাদারকে পেটানোর অভিযোগ উঠেছে।

শুক্রবার (১ মে) বিকেলে বাগাতিপাড়া উপজেলার মাছিমপুর এলাকায় নির্মাণধীন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


অভিযুক্ত ছাত্রদল নেতার নাম শুভ।

জানা যায়, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের আওতায় স্টেডিয়ামটি নির্মাণ কাজ চলছিল। প্রকল্পটির কাজের আদেশ (ঘঙঅ) প্রদান করা হয় ২০২৫ সালের ১৭ নভেম্বর এবং কাজের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১২ মাস। ৮ কোটি ৭৫ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকার এ প্রকল্পটি চট্টগ্রাম ভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ফ্রেন্ডস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রাকশন ওয়ার্কস’ পায়। সম্প্রতি স্টেডিয়ামের সীমানা প্রাচীর নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার, ভরাট কাজে নির্ধারিত উপকরণের পরিবর্তে মাটি ব্যবহার অভিযোগ ওঠে। শুক্রবার বিকেলে অনিয়মের অভিযোগ এনে সাব-কন্ট্রাক্টর মাহবুব হোসেনের সঙ্গে কথা বলতে যান জেলা ছাত্রদল নেতা শুভ। এসময় তার নেতৃত্বে আরও ৭/৮ জন যায়। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই ছাত্রদল নেতা ক্ষুব্ধ হয়ে সাব-কন্ট্রাক্টর মাহবুব হোসেনকে থাপ্পর দেন।

বাগাতিপাড়া পৌর যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন জানান, মিনি স্টেডিয়াম নির্মাণে নানা অনিয়ম চলছে। ২ নম্বর ইট ব্যবহার এবং ভরাট বালির পরিবর্তে পুকুর খননের মাটি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি বালি ও সিমেন্টের মিশ্রণেও অনিয়ম হচ্ছে। এসময় তিনি তিনি সিডিউল অনুযায়ী কাজ করার আহ্বান জানান।

কনস্ট্রাকশন কাজের রাজমিস্ত্রি মোমিনুল হোসেন বলেন, ২ নম্বর ইট দিয়ে কাজ করা হচ্ছে এটি সত্য।


বিজ্ঞাপন


এ বিষয়ে ছাত্রদল নেতা শুভ জানান, মাহবুব হোসেন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন যে, আমি তার কাছে চাঁদা দাবি করেছি। এ কথা শুনে ক্ষুব্ধ হয়ে আমি তাকে থাপ্পর দেই।

সাব-কন্ট্রাক্টর মাহবুব হোসেন বলেন, কাজে কোনো অনিয়ম থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবে। কিন্তু এ কারণে গায়ে হাত তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

ঠিকাদারি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রাকশন ওয়ার্কসের স্বত্বাধিকারী সাখাওয়াত হোসেন জানান, তারা সরকারি নিয়মনীতি মেনেই কাজ বাস্তবায়ন করছেন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর